মালদা

আদিবাসী অধিকার মঞ্চের পক্ষ থেকে ৩০ দফা দাবী নিয়ে পাকুয়াহাটের বিডিওকে ডেপুটেশন পেশ

বামনগোলা ব্লকের পাকুয়াহাটের বিডিও অফিসে আদিবাসী অধিকার মঞ্চের পক্ষ থেকে এদিন ডেপুটেশন তুলে দেওয়া হয় বিডিও শুভঙ্কর মজুমদার এর হাতে। ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের মালদা জেলা কমিটির সম্পাদক সমই টুডু। এছাড়াও উপস্থিত ছিলেন হবিবপুরের বিধায়ক খগেন মুর্মু সহ শতাধিক মহিলা ও পুরুষ। মালদা জেলা সম্পাদক সমই টুডু বলেন তাদের দাবী গুলির মধ্যে বিশেষ দাবীগুলি হল বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবার গুলিকে সরকারী ভাবে আর্থিক সাহায্য দিতে হবে, আদিবাসীদের বার্ধক্যভাতা দিতে হবে, বিধবা ভাতা দিতে হবে এই সমস্ত মোট ৩০ দফা দাবী নিয়ে তারা বিডিও কে ডেপুটেশন দেয়।  

বিডিও শুভঙ্কর মজুমদার জানান,  দাবীপত্র পেয়েছি তাদের দাবী গুলি বিবেচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হচ্ছে।